October 1, 2026, 2:52 am
Title :
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন

কাতিয়া মাদ্রাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহ এর ইন্তেকাল: জমিয়তের শোক

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 10, 2026

 

সিলেট রিপোর্ট:
ফিদায়ে মিল্লাত সাইয়েদ আসআদ মাদানি (রহ.)-এর খলিফা, হযরত শায়খে কাতিয়া (রহ.)-এর বড় সাহেবজাদা এবং সুনামগঞ্জ কাতিয়া মাদ্রাসার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ শায়েখ হাজী ইমদাদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন। গতকাল বিকেলে তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের ইন্তেকালে
গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃবৃন্দ বলেন, হযরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ রহ. ছিলেন একজন বিজ্ঞ আলেম, দ্বীনের একনিষ্ঠ খাদেম ও ইসলামী শিক্ষা-সংস্কৃতির নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে সুনামগঞ্জসহ দেশের উলামায়ে কেরাম, তালাবায়ে কেরাম ও দ্বীনি অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমত স্মরণীয় হয়ে থাকবে।

জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য মাগফিরাত ও রহমত কামনা করেন।

তাঁরা বলেন, আল্লাহ তাআলা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন, তাঁর দ্বীনি খেদমতগুলো কবুল করুন, কবরকে নূরে ভরপুর করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের আ‘লা মাকাম দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল নসিব করুন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews