October 17, 2026, 3:50 am
Title :
ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ কানাইঘাটের যুবকের লাশ উদ্ধার ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে সিলেটে যে কারনে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি দুর্গাপূজা উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সিলেটে জিডিএফ’র প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খানের ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৌদি আরবে হুতিদের হামলা: ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ১৭ অক্টোবর শনিবার সিলেটে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দায়িত্ব পেলেন জমিয়ত নেতা মাওলানা শুয়াইব

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, September 25, 2026

সিলেট রিপোর্ট:

আন্তর্জাতিক অঙ্গনে নতুন দায়িত্ব পেলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ।

আন্তর্জাতিক পর্যায়ের আইনি ও মানবাধিকার সংস্থা International Justice Organization (IJO) তাঁকে আগামী তিন বছরের জন্য ‘Consultant for International Relations and Political Affairs’ পদে মনোনীত ও নিয়োগ দিয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক বিষয়াবলি ও মানবাধিকার সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হওয়ায় এটি তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন দায়িত্বপ্রাপ্তির বিষয়ে ড. মাওলানা শুয়াইব আহমদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, অর্পিত দায়িত্ব তাঁর কাছে শুধু একটি পদ বা সম্মানের বিষয় নয়; বরং এটি একটি আমানত।

আন্তর্জাতিক পরিসরে ন্যায়, মানবতা ও ইনসাফের পক্ষে কাজ করার সুযোগকে তিনি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব তিনি সততা, আমানতদারি ও যথাযথ দক্ষতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। বিশেষ করে নিপীড়িত, বঞ্চিত ও অসহায় মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করার ক্ষেত্রে তাঁর দায়িত্বকে তিনি গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন।

দ্বীনি শিক্ষা, দাওয়াহ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন ড. মাওলানা শুয়াইব আহমদ।

তিনি বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ইউকে জমিয়তের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জামিয়া হুসাইনিয়া দিরাইয়ের সম্মানিত পরিচালক হিসেবে দ্বীনি শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সঙ্গেও যুক্ত রয়েছেন।

আন্তর্জাতিক পরিসরে তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে দ্বীনি অঙ্গনের আলেম-উলামা, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

ড. মাওলানা শুয়াইব আহমদ তাঁর নতুন দায়িত্ব যেন দ্বীন, দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগাতে পারেন, এ জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

আল্লাহ তাআলা তাঁর এই নতুন দায়িত্বকে কবুল করুন এবং এর মাধ্যমে মানবতা, ন্যায় ও কল্যাণের পথে আরও বেশি খেদমত করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews