সিলেটের গোলাপগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে লাইভে এসে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে গত ১০ ও ১৫ নভেম্বর আসামীগণ প্রকাশে বাদী হত্যার দেয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গোলাপগঞ্জ মডেল থানা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী ও ট্রাভেলস ব্যবসায়ী মোঃ জাকির হোসেন। জিডি নং:-৮৪৪।
এতে ক্ষিপ্ত হয়ে ২৭ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা জামিনে মুক্তি পাওয়া ৬নং আসামী নুরুল ইসলাম পলাশ ও ১১নং আসামী খলিল আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভে এসে বাদীকে প্রাণনাশের হুমীক দেয়। ভিডিওর কপি বাদীর কাছে সংরক্ষিত আছে। এতে জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভোগছেন।
এছাড়াও বাদীর প্রবাসী ভাইয়ের ওয়ার্টএপপ নাম্বারে ভয়েস রেকর্ড দিয়ে অকথ্য ও অশ্লিল ভাষায় গালিগাল করেছে ১১নং আসামী খলিল আহমদ। ভয়েস রেকর্ড সংরক্ষিত আছে।
জিডি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে উপজেলার মাশুরা গ্রামের ছিলিমপুর নামক স্থানে কুড়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের দাবিতে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে জাকির হোসেনের ওপর হামলা চালান মামলার আসামিরা। এ ঘটনায় তিনি গোলাপগঞ্জ আমলগ্রহণকারী আদালত-২ তথা সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে গোলাপগঞ্জ সি.আর মামলা নং-৫৪৮/২০২৬ইং দায়ের করেন। পরে মামলাটি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নম্বর-৬, তারিখ: ৭ নভেম্বর ২০২৬ ইংরেজি হিসেবে রেকর্ড করা হয়।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর মামলার আট আসামি আদালত থেকে জামিনে মুক্তি পান। ওই দিন বিকেলে কয়েকজন তাকে প্রাণনাশের হুমকি দেন এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে ১৫ নভেম্বর অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করেও তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ১৬ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় জিডি করেন জাকির হোসেন।
জাকির হোসেনের অভিযোগ, মামলার ১ ও ৩ নম্বর আসামি এখনো পলাতক রয়েছেন। এছাড়া ৬ নম্বর আসামি নুরুল ইসলাম পলাশ জামিনে মুক্তি পেয়ে তাকে হত্যার হুমকি দিচ্ছেন। জিডিতে উল্লেখিত খলিল আহমদের বিরুদ্ধেও মিথ্যা বক্তব্য ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
একই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটের শাহপরান (রহ.) থানায়ও পৃথক জিডি করেছেন বলে জানান জাকির হোসেন।
উল্লেখ্য, বিবাদীগণ মামলার আসামীগণ গ্রাম সহজ-সরল মানুষের কাছ থেকে মামলা পরিচালনা জন্য ভয়-ভীতি দেখে টাকা উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।