November 29, 2026, 8:40 am
Title :
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জিডিএফে প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত গোলাপগঞ্জে মামলা প্রত্যাহার না করায় লাইভে এসে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ বানেশ্বরপুর মাসিক তাফসরুীল কোরআন মাহফিল পরিষদের বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন ২ ডিসেম্বর বুধবার জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব জাতীয় ইমাম সমিতির ১৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও ওয়েবসাইট উদ্বোধন সিলেটে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন বিয়ানীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এমএনএম তানভীরকে অভিনন্দন জ্ঞাপন পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, November 28, 2026

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম।

২৭ নভেম্বর শুক্রবার জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কর্তৃক নির্দেশে কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোঃ রাসেল আহমেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম-কে সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মোস্তাক আহমেদ রুবেল সংগঠনের সিলেট মহানগর শাখার সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর যুবদলের সাথে সক্রিয় রয়েছেন। সাইফুল ইসলাম সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব ছিলেন। তিনি বর্তমানে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

জেডসিএফ’র কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোঃ রাসেল আহমেদ বলেন, মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম এর মেধা, সাংগঠনিক দক্ষতা এবং পরিশ্রম সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে শক্তিশালী ভূমিকা পালন করবেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews