November 9, 2026, 9:58 pm
Title :
জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মৌমির জিপিএ-৫ অর্জন প্রশংসানীয়— আবুল কাহের চৌধুরী শামীম গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী —-গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দৃষ্টি প্রতিবন্ধী মৌমি জিপিএ ৫ অর্জন করায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা ও উপহার প্রদান সিলেটে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, October 19, 2026

সিলেট রিপোর্ট ডেস্ক:সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় সংবাদ প্রকাশের জেরে এম. এ মোতালিব ভূঁইয়া নামে এক সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের রগ কেটে গেছে। এছাড়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহত মোতালিব ভূঁইয়া দৈনিক সংবাদ-এর দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে চৌধুরীপাড়া বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে বসেছিলেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত আহাদ ভূঁইয়া ও তার সহযোগীরা রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই কার্যালয়ে প্রবেশ করেন এবং তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে আহাদ ভূঁইয়াকে আটক করেন। পরে তাকে রশি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করেন।

আহত সাংবাদিক মোতালিব ভূঁইয়া ও তার স্বজনেরা অভিযোগ করে বলেন, ‘আহাদ ভূঁইয়া সীমান্ত দিয়ে ভারতীয় মদ, ইয়াবাসহ বিভিন্ন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। সম্প্রতি মাদক চোরাচালান নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিল ওই চক্র।’ বিষয়টি থানার ওসিকে একাধিকবার জানানো হয়েছিল বলেও দাবি করেন তারা। দোয়ারাবাজার থানার ওসি মো. তারিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আহাদ একজন মাদক কারবারি। সম্প্রতি পুলিশ ও বিজিবি সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা, মদসহ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে। এতে মাদক কারবারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন।’

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews