October 13, 2026, 5:29 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রচারপত্র বিতরণ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, August 28, 2026

সিলেট রিপোর্ট :

গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্ত বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, গ্যাস-বিদ্যুতের নানা সংকটের সমাধান ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে নাগরিক সমাবেশ আগামী ৩০ আগস্ট-২০২৬, রবিবার, বিকাল ৩টায়, সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট অনুষ্ঠিত হবে।
নাগরিক সমাবেশকে সফল করার লক্ষ্যে ২৮ আগস্ট শুক্রবার বিকাল পাঁচটায় আম্বরখানা পয়েন্টে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুল মতাওয়ালী ফলিকের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন, আব্দুল গফুর, মুজিবুর রহমান চৌধুরী, ইসমত ইবনে ইসহাক সানজিদ, শাহ ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা জনগুরুত্বপূর্ণ দাবীগুলো বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষ গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত নাগরিক সমাবেশে উপস্থিত থাকার আহবান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews