November 23, 2026, 2:50 am
Title :
পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত মহিবুর রহমান অ্যাপল’র মৃত্যুতে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির শোক প্রকাশ বাদীকে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম ও প্রাণনাশের হুমকির অভিযোগে শাহপরান থানায় সাধারণ ডায়েরি খাদিমুল কুরআন পরিষদ সিলেট’র ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন ৫ ধাপে ইউপি নির্বাচনের তারিখ প্রকাশ করল ইসি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিরা তৃতীয়, স্বীকৃতি মাত্র ৩ শতাংশ নাহিদ ও জ্যোতি কারাগারে, রিমান্ডে সাবেক খতিব মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে

রুহুল আমীন নগরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি র মোহনগঞ্জ উপজেলা সভাপতি নির্বাচিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, November 1, 2026

বিশেষ প্রতিনিধি: বিশিষ্ট সাংবাদিক-লেখক, সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা মুহাম্মদ রুহুল আমীন নগরীকে
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসির মোহনগঞ্জ উপজেলার সভাপতি নির্বাচিত করা হয়েছে।
তিনি বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট এর সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগযুগান্তর ও জেজে টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য দিক হলো অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা ও সম্পাদনা, নারী শিক্ষার প্রসারে মাদরাসা প্রতিষ্ঠা এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রচারে সহযোগিতা।
২০ জুলাই ১৯৮০ সালে মোহনগঞ্জ উপজেলার নগর গ্রামে জন্ম। বর্তমানে ২ ছেলে ও ২ কন্যাসন্তানের জনক।
২০১১ সাল থেকে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট এর সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।  এর আগে
সাপ্তাহিক মুসলিম জাহান, সাপ্তাহিক ঢাকা পোস্ট,সাপ্তাহিক জমিয়ত পত্রিকা,দৈনিক আলোকিত সিলেট, দৈনিক সিলেট সুরমায় স্টাফ রিপোর্টার হিসেবে তিনি কাজ করেন।
গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে নিবন্ধিত সংস্থা
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহনগঞ্জ উপজেলার সভাপতি হিসেবে কেন্দ্র কর্তৃক মনোনীত হন।

রুহুল আমীন নগরী ত্রৈমাসিক শাহ সুলতান এবল আমার মোহনগঞ্জ নামক সাময়িক পত্রিকার প্রধান সম্পাদক।  তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত যোগাযোগ করার নাম্বার হল 01716468800।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews