September 2, 2026, 11:43 am
Title :
সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর সংক্ষিপ্ত বৃত্তান্ত নুরুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী- সিসিক প্রশাসক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড লাভ বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী পালিত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আব্দুল হামিদের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সাবেক যুগ্ম সচিব ও প্রথম বাঙ্গালী বৈমানিক আলী আশরফের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালন

ফেঞ্চুগঞ্জে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি’র সিরাত আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, August 31, 2026

সিলেট রিপোর্ট :

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকরস্থ সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি এর উদ্যোগে সিরাত আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান গত ২৬ আগস্ট বুধবার একাডেমি ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।
একাডেমির প্রধান শিক্ষক মুফতি মোঃ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে সিরাত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন।
সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনোয়ার হোসেন মুন্না ও আনোয়ার হোসেন ময়না প্রমুখ। এছাড়াও একাডেমির শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলেছেন কণ্ঠশিল্পী ফখরুল ইসলাম, আবেদ আলী ও তোফাজ্জল হোসেন।
সিরাত আলোচনা ও মিলাদ মাহফিলে নাত প্রতিযোগিতায় বিজয়ী ও প্রত্যেক ক্লাস থেকে ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শুরুর আগে সকালে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমি ক্যাম্পসে এসে শেষ হয়

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews