October 13, 2026, 7:26 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

নুরুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, September 2, 2026

ঢাকা প্রতিনিধি:

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীর উত্তরখান জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার দাওয়াহ ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে নুরুল ইসলাম ফাউন্ডেশন মিলনায়তনে দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার দাওয়াহ ও সংস্কৃতি বিভাগের সভাপতি মাওলানা সারওয়ার হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব, বিশিষ্ট সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ইমরানুল বারী সিরাজী।

অনুষ্ঠানে অন্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার মহাপরিচালক ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মাওলানা তোফায়েল গাজালি ও পরিচালক মুফতি সুহাইল আহমদ প্রমুখ।

আয়োজক বিভাগ জানিয়েছে, ১২ রবিউল আউয়াল উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান ও অনুরাগ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং বিশেষ অতিথি মুফতি ইমরানুল বারী সিরাজী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন। তারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য ও কল্যাণের অনুপম দৃষ্টান্ত। বর্তমান সমাজের নৈতিক ও মানবিক সংকট উত্তরণে তার আদর্শ অনুসরণের বিকল্প নেই।

নুরুল ইসলাম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে জামিয়ার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews