September 24, 2026, 12:57 am
Title :
বিশ্বসভার সভাপতি আমাদের ড. খলিলুর রহমান (পর্ব-১) গাজায় ভয়াবহ দুর্ভোগে যুক্তরাজ্য নীরব থাকবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী আমার পিএইচডির সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর তাহিরপুরে তিন সন্তানসহ বাবার কীটনাশক পান, তিন শিশুর মৃত্যু শাহজালাল (র.) মাজারের টাকা প্রতিদিন গণনা করা হবে গুলশানের নতুন ডিসি নেত্রকোনার সন্তান রুহুল কবীর খান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা

বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী পালিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, September 1, 2026

সিলেট রিপোর্ট :

 

মহান মুক্তিযুদ্ধের সি ইন সি, বাংলদেশ সশস্ত্র বাহিনীর অধিনায়ক ও প্রথম জেনারেল, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশের সর্ব্ববৃহৎ নির্বাচনী এলাকা বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ থেকে নির্বাচিত এমএনএ, বাংলাদেশের ১ম সাধারণ নির্বাচনে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ নির্বাচিত এমপি, মন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় নেতা, সততা, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, জবাবদিহিতা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ব্যক্তিত্ব বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে ১লা সেপ্টেম্বর, মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল- বাদ জোহর থেকে হযরত শাহপরাণ (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক্ষ-শিক্ষার্থীদের পক্ষ থেকে খতমে কোরআন ও বাদ আছর হযরত শাহজালাল রহ: মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল পরে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করে জিয়ারত শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ গ্রহণ করেন লেখক আব্দুল মালিক এডভোকেট, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, কণ্ঠশিল্পী তুহিন আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুস সোবহান, এম.এ আলী জালালাবাদী, হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মাওলানা হাবিব উল্লাহ, আমিরুল হোসেন চৌধুরী, ওয়াহিদুর রহমান, শ্রমিক নেতা আবাজ আহমদ, মাওলানা দিলওয়ার হোসেন, হাবিবুর রহমান, দিলওয়ার হোসেন, হোসাইন আহমদ সিরাজ, নুরুল ইসলাম, আব্দুল খালিক, ইসহাক মিয়া, জাহেদ আহমদ প্রমুখ।
বঙ্গবীর ওসমানী, তাঁর মাতা-পিতা, ভাই-বোন সহ ৭১ এর সকল শহীদানদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন শাহপরাণ (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ্বরী।
উক্ত কর্মসূচিতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও মরহুমের হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করায় বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews