September 13, 2026, 10:27 am
Title :
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ সুনামগঞ্জের কাতিয়া মাদরাসার মুহতামিম ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাত ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ২ যুবকের মৃত্যু সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুর সংবর্ধিত হযরত শাহজালাল র: মাজার জিয়ারত করেছেন জাতীয় জনতা পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান সিলেটের উসামা পিএইচডি করতে আমেরিকা গেছেন সিলেটে হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদে প্রশিক্ষক নিয়োগ হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকাল

বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাত ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 13, 2026

ডেস্ক রিপোর্ট

:বিগত ১৮ বছরে দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

তিনি বলেন, এই ধ্বংসস্তূপ থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে। প্রয়োজনীয় সময় পেলে বর্তমান সংকট দ্রুত কেটে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত ‘মাসব্যাপী ইসলামী বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তারপরেই যদি তাকে আব্বা ডাকতে বলা হয়—কোনোদিন তা সম্ভব হবে? বাচ্চাকে সময় দিতে হবে, বড় করতে হবে; যখন বাচ্চা বড় হবে তখন সে অটোমেটিক আব্বা ডাকবে। ঠিক তেমনি, বর্তমান সরকারকেও পর্যাপ্ত সময় দিতে হবে।

তিনি বলেন, সরকারকে কাজ করার প্রয়োজনীয় সময় দিলে ইনশাআল্লাহ বর্তমান অবস্থা থাকবে না। মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্যের সঙ্গে সঠিক পথে কাজ করে যাওয়া এবং সরকারকে সময় ও সহযোগিতা দিলে দেশের সব সংকটের সমাধান সম্ভব।

ইসলামী বইমেলা প্রসঙ্গে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ প্রসারে মাসব্যাপী এ বইমেলা বিশেষ ভূমিকা রাখবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামের শান্তি ও কল্যাণের বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, বিগত ১৮ বছর ধরে প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ও আওয়ামী লীগীকরণ করা হয়েছিল। অতীতের মুজিববাদী প্রভাব থেকে মুক্ত করে ইসলামিক ফাউন্ডেশনকে পবিত্র কোরআন ও হাদিস প্রচারের প্রকৃত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে সব ধরনের অন্যায় ও অবিচার চিরতরে দূর করতে হবে। কোনো হালাল কাজের জন্য যেন কাউকে এক পয়সাও দিতে না হয়, সেভাবে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করতে হবে।

অনুষ্ঠানে সভাপত্বি করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান। আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews