September 21, 2026, 5:08 am
Title :
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ওরা কারা? মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র আদর্শ অনুসরন করা ছাড়া কোন বিকল্প নেই — জাহেদুর রহমান চৌধুরী অপ্রতীমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ ———– দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জাতিসংঘের প্রেসকার্ড পেলেন সিলেট রিপোর্ট’র রশীদ আহমদ নিউইর্য়কের ওজনপার্কে ভোজন বিলাস রেস্টুরেন্টের শুভ উদ্বোধন মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সৌদি আরবে রুমমেটের হামলায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র আদর্শ অনুসরন করা ছাড়া কোন বিকল্প নেই — জাহেদুর রহমান চৌধুরী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 20, 2026

সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৃহত্তর খালেরমুখ বাজার ইউনিটের উদ্যোগে ঐতিহ্যবাহী খালেরমুখ বাজারে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত এ মাহফিলে ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম এমরান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাহেদুর রহমান চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার সেক্রেটারি মাওলানা সাদিক সিকান্দার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ওলামা মাশায়েখ পরিষদের সহ-সেক্রেটারি মাওলানা আলীম উদ্দিন এবং বালাগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উছমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শায়েস্তা মিয়া, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম সাচ্চু, প্রবীণ জামায়াত নেতা ডাঃ মোতাহির আলী রিয়ান, সাবেক ছাত্রনেতা ডাঃ আব্দুস সালাম এবং প্রবাসী কমিউনিটি জামায়াত নেতা সাজু আহমেদ।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি শহিদুল ইসলাম, তাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আলিম রাজ, ইসলামী ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি তাসিন আহমদ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাব্বিল আহমদ শামিম, উছমানপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি দিলুওয়ার হোসেন দিলুসহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এছাড়া ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রব, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রকিব মরিল, দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি ওলিউর রহমান, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শানুর আহমেদ, খালেরমুখ বাজার ইউনিট সভাপতি মুঈদ আলী, ইউনিট সেক্রেটারি আলীম উদ্দিন, মাদার বাজার ইউনিটের সভাপতি শেখ বদরুল ইসলাম, যুব ফেডারেশনের উপদেষ্টা নজরুল ইসলাম সাজু ও সাজেদুল হক চৌধুরী সোহাগ, মুরসালিন আহমেদ, আব্দুল কাইয়ুম, চমক আলী, সানুর আহমেদ ও মাহিদুল ইসলাম রাফিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ব্যক্তিজীবন ও সমাজজীবনে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews