October 5, 2026, 4:37 am
Title :
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম সিলেটে হানিট্র্যাপ চক্রের পাতানো ফাঁদে নিঃস্ব তরুণ যুবকসহ প্রবাসীরা সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত জমিয়তের কেন্দ্রীয় শুরা সম্মেলনে ১০ দফা ঘোষণা কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য অর্জনকারী সিলেটের ২ শিক্ষার্থী বিমানবন্দরে সংবর্ধিত বিনিয়োগে প্রশাসনিক জটিলতা কমানোর ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে এপেক্স ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়— ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা

সিলেটে হানিট্র্যাপ চক্রের পাতানো ফাঁদে নিঃস্ব তরুণ যুবকসহ প্রবাসীরা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, October 4, 2026

সিলেট রিপোর্ট :

 

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় হানিট্র্যাপ চক্রের সদস্যরা সক্রিয় হয় নি:সহ হতে হয়েছে নীরিহ সরলমনা তরুণ যুবক সহ প্রবাসীরা। এ চক্রের সদস্যরা টার্গেট করা তরুণ যুবকদের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক স্থাপন করে কৌশলে বিভিন্ন হোটেলে, মেসে কিংবা তাদের বাসায় নিয়ে জিম্মি করে অবৈধ মেলামেশার নগ্ন ভিডিও ধারণ করে বিপুল পরিমাণে টাকা আদায় করার অভিযোগ উঠেছে। প্রবাসীরা ও ওদের কাছ থেকে রেহাই পায়নি। অশ্লীল ভিডিও জোরপূর্বক ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা ও মোঃ আব্দুল জলিলসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগীদের সাথে আলাপ করে জানা যায়, হানিট্র্যাপ সদস্যদের সীমাহীন যৌনচার বেবিচারে স্হানীয় প্রশাসনের কারো না কারো হাত রয়েছে। এসব ঘটনায় জড়িত হানিট্র্যাপ সদস্যরা প্রশাসনকে টোপে আনতে তারা প্রশাসনের কাউকে না কাউকে ম্যানেজ করে ফেলে। এজন্য তারা আরো বেপরোয়া হয়ে উঠছে।
হানিট্র্যাপ চক্রের এসকল কর্মকাণ্ড রুখে না দিলে আমাদের তরুণ প্রজন্মেরও ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।
সিলেট নগরীতে হানিট্র্যাপ চক্রের সদস্যরা ছদ্মনামে থাকলে ও ইতোমধ্যে নামপ্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী এই চক্রের সক্রিয় সদস্যার নাম ঠিকানা সহ বিভিন্ন অপকর্ম ঘাটি হিসেবে চিহ্নিত হোটেলে অসামাজিক ভাবে রাত্রি যাপনের পিকও পাঠিয়েছেন। হানিট্র্যাপ চক্রের এক সদস্যার নাম সুর্বণা খান সুমি(৩০), পিতা: মো ইউসুফ খান, মাতা: সুফিয়া বেগম, বাসা: শামিমাবাদ ১নং গলি, ওয়ার্ড নং ১৩ সিলেট সিটি করপোরেশন।
জানা যায়, এই সুবর্ণা খান সুমির শিকার নগরীর তরুণ যুবকসহ প্রবাসী অনেকেই। যে কাউকে টোপে ফেলতে অঙ্গভঙ্গি প্রদর্শন সহ খাটে যেতেও দ্বিধাবোধ করেনি। তারপর ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে নেওয়ার অভিযোগ রয়েছে।
এমনকি বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা মোটা অংকের টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে সুবর্ণা খান সুমি গং নীরিহদেরকে প্রশাসনের ভয় মান সমমানের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।
এ চক্রের সদস্যরা আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে । ভুক্তভোগীরা অসহায় হয়ে গেছে।
হানিট্র্যাপ চক্রের এসকল কর্মকাণ্ড রুখে না দিলে পরিস্থিতি ভয়াবহতার রুপ নেবে। এ জন্য প্রশাসনের কৃপাদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews