October 13, 2026, 9:55 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, October 11, 2026

সিলেট রিপোর্ট : সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর হাম ও উপসর্গে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৫ জন রোগী। গেলো ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ৩ শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ সিলেট জানিয়েছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কোম্পানীগঞ্জের ৬ মাস বয়সী আরাব, দিরাইয়ের এক বছর বয়সী ইবা আক্তার ও জগন্নাথপুরের ১০ মাস বয়সী শিশু রাইয়ান মারা যায়। তাদের শাররীক অবস্থার অবনতি হলে পিআইসিতে ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন।
হাম ও উপসর্গে সিলেট অঞ্চলে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৫ জন রোগী। এর মধ্যে ১৮০ জন শহীদ শামসুদ্দিন ও ১৭২ জন ভর্তি রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে ওই তিন শিশুসহ সিলেট বিভাগে এ পর্যন্ত হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে ১৯০ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews