October 14, 2026, 8:23 pm
Title :
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ১৭ অক্টোবর শনিবার সিলেটে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু কয়েক দিনের ব্যবধানে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী ইরানের মদদপুষ্ট মিলিশিয়াদের চাপে কোণঠাসা সউদী যুবরাজ হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র

কয়েক দিনের ব্যবধানে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, October 14, 2026

সিলেট রির্পোট::তিন দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে সড়ক দুর্ঘটনা, অসুস্থতা ও কীটনাশক পানের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাদমান রহমান (নাবিল), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোহাম্মদ জিসান হাসান এবং রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শাহরিয়ার বাঁধন।

গত শনিবার (১০ অক্টোবর) রাতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন সাদমান। বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১২ অক্টোবর) মাথায় রক্ত জমাট বাঁধার কারণে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিসান হাসান।

সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান শাহরিয়ার বাঁধন। গত ৪ অক্টোবর রাতে টিলারগাঁও এলাকার একটি মেসে কীটনাশক পান করার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা নয় দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী। তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্কে কলহের জেরে কীটনাশক পান করেছিলেন তিনি।

পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews