October 15, 2026, 9:37 pm
Title :
সিলেটে যে কারনে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি দুর্গাপূজা উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সিলেটে জিডিএফ’র প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খানের ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৌদি আরবে হুতিদের হামলা: ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ১৭ অক্টোবর শনিবার সিলেটে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু কয়েক দিনের ব্যবধানে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা

সিলেটে জিডিএফ’র প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খানের ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 15, 2026

সিলেট রিপোর্ট :

জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সমাজসেবী, এপেক্সিয়ান মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে রজব আলী খানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় ও পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে স্মতিচারণমূলক বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান। উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, মলয় রায়, স্বরুফা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সদস্য রিচার্ড সেন্ডিস, ববি বেগম, অভিভাবক সিমা আক্তার ও রোকেয়া বেগম, শিক্ষার্থী তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি, জুই রানী দাশ, রাদিয়া জান্নাত তালুকদার, রেশমা আক্তার রিয়া, তাছকিয়া জান্নাত ইশা, ফাইজান আহমেদ হাফিজ প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আনিছুল হক।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মরহুম রজব আলী খান ছিলেন অদম্য সাহস, মানবিকতা ও আত্মপ্রত্যয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, অধিকার ও স্বাবলম্বী করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি যে মহৎ উদ্যোগের সূচনা করেছিলেন, তা আজও জিডিএফ এর কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলেছে।
তিনি বলেন, রজব আলী খান নেই, কিন্তু তাঁর স্বপ্ন, আদর্শ ও মানবসেবার অনুপ্রেরণা আজও আমাদের পথ দেখায়। তাঁর অবদান ও স্মৃতি জিডিএফ পরিবারের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি জিডিএফ’র প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও কল্যাণে সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews