November 5, 2026, 6:05 pm
Title :
দৃষ্টি প্রতিবন্ধী মৌমি জিপিএ ৫ অর্জন করায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা ও উপহার প্রদান সিলেটে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত সিলেটে দৃষ্টিজয়ী মৌমিকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা সিলেটে পূর্তগাল বিএনপি নেতা সাইদুল ইসলামকে জিন্দাবাজার ইউনিট বিএনপি’র সংবর্ধনা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ পাওয়ায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা সিলেটে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি-কে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ফুলেল শুভেচ্ছা অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না : মাওলানা  আফেন্দি গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা বিষয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ী জাকিরের ওপর হামলা শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 15, 2026

ডেস্ক রিপেোর্ট

:সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজন হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতার। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।

আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ইসলামী আইনে ‘তাজির’ নামে পরিচিত বিচারকের বিবেচনাধীন শাস্তির আওতায় তাদের এই দণ্ড দেয়া হয়েছে।
সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধের গুরুতর প্রকৃতি, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং যে পরিস্থিতিতে ওই কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল, সেসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত দেন। সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর তা চূড়ান্ত হয়। পরে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে রাজকীয় আদেশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার মক্কাঅঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews