October 15, 2026, 10:58 pm
Title :
সিলেটে যে কারনে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি দুর্গাপূজা উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সিলেটে জিডিএফ’র প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খানের ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৌদি আরবে হুতিদের হামলা: ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ১৭ অক্টোবর শনিবার সিলেটে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু কয়েক দিনের ব্যবধানে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা

সিলেটে যে কারনে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 15, 2026

সিলেট রিপোর্ট

:হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে চলাচলকারী বাস নিয়ে বিরোধের জেরে পূর্ববর্তী সভাগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে সিলেট বিভাগের সর্বস্তরের পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে পরিষদের এক জরুরি সভায় দেওয়া হয় এ হুঁশিয়ারি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও ফেডারেশনের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সজীব আলী।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, সিলেট জেলার ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন জুনু এবং শ্রমিক নেতা বোরহান মিয়া, জাকারিয়া আহমেদ ও আজাদ মিয়া প্রমূখ। এছাড়া সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতারা।

সভায় জানানো হয়, হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে চলাচলকারী বাসকে এসএমএস বাস সার্ভিসের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগে এর আগে শ্রমিক কর্মবিরতি পালিত হয়।

এ পরিস্থিতিতে গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গৌছের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন, সংসদ সদস্য আব্দুল মালেক, সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সংসদ সদস্য নাছের রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক, তিন জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

পরিষদের নেতারা জানান, এ বিষয়ে পরবর্তী সময়ে ২০ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংগঠনটির মহাসচিব সাইফুল ইসলামের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান উপস্থিত ছিলেন। এরপর ৪ অক্টোবর একই কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম।

সর্বশেষ ১১ অক্টোবর সিলেট সার্কিট হাউসে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগের বৈঠকগুলোর সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানানো হয় বলে সভায় উল্লেখ করা হয়।

পরিষদের নেতারা অভিযোগ করেন, একাধিক সভায় সিদ্ধান্ত নেওয়া হলেও সংশ্লিষ্ট পক্ষ তা মানছে না। তাঁরা বলেন, পূর্ববর্তী সিদ্ধান্ত অমান্য করে পরিস্থিতির অবনতি ঘটলে এর দায় সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে। একই সঙ্গে মন্ত্রী, হুইপ, সংসদ সদস্য, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। দ্রুত বিষয়টি সমাধান করে পূর্ববর্তী সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হলে সিলেট বিভাগের সর্বস্তরের পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন বলে হুঁশিয়ারি দেন নেতারা।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews