October 26, 2026, 8:24 pm
Title :
সিলেট কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন আয়কর রিটার্নের যেসব ভুল সংশোধনের সুযোগ পাবেন জানুন সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এমদাদ হোসেন চৌধুরী সিলেটে সৌদী দূতাবাসের হিফযুল হাদীস প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন কাজী আবু হোরাইরা সভাপতি, শাহ নজরুল মহাসচিব নির্বাচিত দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট অঞ্চলের “কালচারাল লিডারশীপ প্রোগ্রাম-২০২৬” অনুষ্ঠিত শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সম্পন্ন শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা শুক্রবার শুরু হেফাজতের তত্ত্বাবধানে সাতটি দলের নতুন রাজনৈতিক জোট গঠন

সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এমদাদ হোসেন চৌধুরী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, October 26, 2026

সিলেট রিপোর্ট :

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী মানুষের প্রতি সর্বদা আন্তরিক। প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, স্বাবলম্বী ও মানব সম্পদে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সেই সব সুযোগ সুবিধা গ্রহণ করে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা দেখে অভিভুত হয়ে বলেন, তাদেরকে সমাজে অবহেলিত না ভেবে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। তিনি জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সকল সুযোগ-সুবিদা বাস্তবায়নে নিজ উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করে সমাজের সর্বমহলকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

তিনি গত ২৫ অক্টোবর রবিবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান সংগ্রাম সিংহ, বৈশাখী টিভি সিলেট প্রতিনিধি এস. সুটন সিংহ, ইমজা’র সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি, ফটো সাংবাদিক মামুন হাসান, বাংলা টিভি’র ক্যামেরা পার্সন এস আলম আলমগীর, ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

জিডিএফ’র কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক রণজিৎ কুমার সিংহ, আধুনিক টিভি’র মামুন চৌধুরী, ইনডিপেনডেন্ট টিভি’র রানা, চ্যানেল ২৪’র শিমুল আহমদ, প্রথম সিলেটের হাসান কবীর চৌধুরী, সংবাদ দিগন্ত’র আশরাফ আহমদ, জয়নুল, সাকিব, খাইরুল, শিবলুর রহমান রাহুল, জিডিএফ সদস্য ফাতেমা বেগম, শিক্ষক মোঃ আফজাল শিকদার, স্বরুফা বেগম, আনিসুল হক, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, শিক্ষার্থী আফসানা আক্তার মুন্নি, রেশমা আক্তার রিয়া, অহনা বেগম, সহায়ককর্মী নূরজাহান প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে লেখা মানপত্র প্রদান করেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews