আনন্দ খেলাঘর আসর আয়োজিত ২দিন ব্যাপী শহীদ সুলেমান স্মৃতি মেধাভিত্তিক ৪১তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ আগামীকাল ২৩ অক্টোবর শুক্রবার শুরু হবে ও ২৪ অক্টোবর শনিবার শেষ হবে। শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার গোপশহরস্থ জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আনন্দ খেলাঘর আসর এর সভাপতি মোঃ জালাল উদ্দিন ও শহীদ সুলেমান স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটির সচিব মঈন উদ্দিন আহমদ।