October 22, 2026, 11:42 am
Title :
মরকাজুত তাক্বওয়া রমফোর্ড মসজিদ ও কমিউনিটি সেন্টার প্রকল্পের সভা অনুষ্ঠিত পশ্চিম বঙ্গের জমিয়ত নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ৫ দিনের সফরে সিলেট আসছেন জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যা দাবি জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগসহ উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে : জমিয়ত জৈন্তাপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি শাবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

মরকাজুত তাক্বওয়া রমফোর্ড মসজিদ ও কমিউনিটি সেন্টার প্রকল্পের সভা অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 22, 2026

সিলেট রিপোর্ট:

বুধবার (২১ অক্টোবর ২০২৬) স্থানীয় ফোর্ড স্কয়ার কনফারেন্স হলে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন শায়খ মাওলানা সামছুল হক, এবং সভা পরিচালনা করেন মাওলানা মামনুন মহি উদ্দিন । স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুফতি মাওসুফ আহমদ । উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, ট্রাস্টি এবং পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। সভায় রমফোর্ড মসজিদ ও কমিউনিটি সেন্টার প্রকল্পের গুরুত্ব, ক্রয়-পরবর্তী আর্থিক দায় পরিশোধ, কর্জে হাসানার প্রতিশ্রুত অর্থ দ্রুত সংগ্রহ এবং সম্মিলিত উদ্যোগে অবশিষ্ট অর্থের সংস্থান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত উলামায়ে কেরাম ও মসজিদের দায়িত্বশীলবৃন্দ এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

সভায় উপস্থিত উলামায়ে কেরাম ও মসজিদের দায়িত্বশীলবৃন্দ মারকাযুত তাক্বওয়া মসজিদের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা এ উদ্যোগকে দ্বীনি কার্যক্রমের প্রসার, নতুন প্রজন্মের ইসলামী শিক্ষা, ইবাদত-বন্দেগি এবং মুসলিম কমিউনিটির ঐক্য ও কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

আলোচনা সভার অন্যতম উল্লেখযোগ্য অর্জন হলো, রমফোর্ড মসজিদ ও কমিউনিটি সেন্টার প্রকল্পের জন্য নতুন করে আরও £১০০,০০০ (এক লক্ষ পাউন্ড) কর্জে হাসানার প্রতিশ্রুতি পাওয়া গেছে। পাশাপাশি, পূর্বে প্রতিশ্রুত £২০০,০০০ (দুই লক্ষ পাউন্ড) কর্জে হাসানা যাঁরা দেওয়ার অঙ্গীকার করেছিলেন, তাঁরাও তা দ্রুত আদায় ও পরিশোধের ব্যবস্থা গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

ফলে নতুন প্রতিশ্রুতি এবং পূর্বের প্রতিশ্রুত অর্থ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ প্রকল্পের আর্থিক দায় পরিশোধের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে। উপস্থিত উলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের আন্তরিক সাড়া, সহযোগিতার মনোভাব এবং সম্মিলিত প্রচেষ্টা এ উদ্যোগকে এক উল্লেখযোগ্য সাফল্যে পরিণত করেছে।

এ মহতী উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে, দ্বীনি প্রতিষ্ঠান ও কমিউনিটির কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে কঠিন লক্ষ্য অর্জনের পথ সুগম হয়।
সভায় আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা আব্দুল কাদির সালেহ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সাদিকুর রহমান, কাউন্সিলার মাওলানা ইলয়াস আলী, মাওলানা, মাওলানা মইনুল হক চৌধুরি, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জসীম উদ্দিন, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা এনাম উদ্দিন ফজল মিয়া প্রমুখ ।

পরিশেষে, এ উদ্যোগের সফলতা, সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা এবং প্রতিশ্রুত অর্থের যথাযথ বাস্তবায়নের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়।

আল্লাহ তাআলা এ মহতী উদ্যোগকে কবুল করুন, সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন এবং রমফোর্ড মসজিদ ও কমিউনিটি সেন্টারকে উম্মাহর জন্য কল্যাণের এক স্থায়ী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করুন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews