আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের দস্তারবন্দী সম্মেলন উপলক্ষে কাজির বাজার মাদরাসার বর্তমান মুহতামিম, শ্রদ্ধাভাজন আলেম মাওলানা আব্দুস সুবহান হাফিজাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সম্মেলনের দাওয়াত প্রদান করা হয়েছে।
সাক্ষাৎকালে তিনি মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে চমৎকার সব স্মৃতি তুলে ধরেন। প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ.-এর সঙ্গে মরহুমের সম্পর্কের নানা দিকও তিনি আন্তরিকতার সঙ্গে বর্ণনা করেন।
এ সময় তিনি সম্মেলনের দ্বিতীয় দিন উপস্থিত থাকার বিষয়টি তাঁর ডায়েরিতে লিখে রাখেন।
সাক্ষাৎকালে তাঁর আন্তরিকতা, ভালোবাসা ও স্মৃতিচারণ উপস্থিত ব্যক্তির হৃদয় ছুঁয়ে যায়। এ ধরনের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও মহব্বতের বন্ধনকে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে চলে আসা ঐতিহ্য ও শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রহ.-এর দীর্ঘদিনের মেহনতের ফসল হিসেবে উল্লেখ করা হয়।
আঞ্জুমান আপনাদের, আমাদের—আঞ্জুমান সবার। 💚