October 24, 2026, 2:36 pm
Title :
দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট অঞ্চলের “কালচারাল লিডারশীপ প্রোগ্রাম-২০২৬” অনুষ্ঠিত শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির ১ম দিনের পরীক্ষার সম্পন্ন শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা শুক্রবার শুরু হেফাজতের তত্ত্বাবধানে সাতটি দলের নতুন রাজনৈতিক জোট গঠন আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন আঞ্জুমানে তা’লীমুল কুরআনের দস্তারবন্দীর দাওয়াত পেলেন কাজির বাজার মাদরাসার মুহতামিম সিলেটের উন্নতির জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন: কয়েস লোদী মরকাজুত তাক্বওয়া রমফোর্ড মসজিদ ও কমিউনিটি সেন্টার প্রকল্পের সভা অনুষ্ঠিত পশ্চিম বঙ্গের জমিয়ত নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ৫ দিনের সফরে সিলেট আসছেন জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে

দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট অঞ্চলের “কালচারাল লিডারশীপ প্রোগ্রাম-২০২৬” অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, October 23, 2026

সিলেট রিপোর্ট :

দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের উদ্যোগে ২৩ অক্টোবর-২০২৬, জুমাবার, সকাল ১০:০০ ঘটিকায় সিলেট নগরীর একটি গুরুত্বপূর্ণ হলে দিনব্যাপী কালচারাল লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের প্রধান উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট জেলার উপদেষ্টা মাওলানা হাবীবুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট নগরের উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি গল্পকার সেলিম আওয়াল,মুফাস্সির আহমদ ফয়েজী, কবি বাছিত ইবনে হাবিব, কবি নাজমুল আনসারী, প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনটি সিলেট অঞ্চলের পরিচালক মোঃ জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এবং অঞ্চল তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ্ আল মাহমুদ এর তত্বাবধানে বাস্তবায়ন হয়। এছাড়াও সিলেট মহানগর, সিলেট জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews