October 29, 2026, 5:23 am
Title :
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় রাশেদ প্রধান ১৪ ও ১৫ নভেম্বর সিলেট আলিয়া মাঠে খতমে নবুওয়ত সম্মেলন সফলের আহবান সিলেট বিভাগীয় কমিশনারের নির্দেশ অবজ্ঞা, মব ও সন্ত্রাসী কর্মকাণ্ড আইজিপির বক্তব্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্বেগ ভ্রমণ: একখণ্ড পূর্ণিমা আর দিদার লাভের আকুলতা সিলেট কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন আয়কর রিটার্নের যেসব ভুল সংশোধনের সুযোগ পাবেন জানুন সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এমদাদ হোসেন চৌধুরী সিলেটে সৌদী দূতাবাসের হিফযুল হাদীস প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন কাজী আবু হোরাইরা সভাপতি, শাহ নজরুল মহাসচিব নির্বাচিত

জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় রাশেদ প্রধান

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, October 28, 2026

সিলেট রিপোর্ট :

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সহ সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, জুলাইয়ের পরবর্তী আকাক্সক্ষা ছিলো সংবিধান সংস্কার হবে। কিন্তু বিএনপি শপথ গ্রহণের দিনই বলে দিয়েছে, তারা সংস্কার করবে না এবং সংস্কার পরিষদের শপথও তারা নেয়নি। যদিও বিএনপি’র নির্বাচনী ৩১ দফার প্রথম দফাটাই ছিল সংবিধান সংস্কার করা। তারা জিতে আসার পরে আর সংস্কারের কথা মুখে আনছেন না। ক্ষমতার পালাবদলের জন্য জুলাই গণঅভূত্থান হয়নি, একটা সরকার যাবে আরেকটা সরকার আসবে, দেশটা নতুন করে ঢেলে সাজানো হবে। এই আকাক্সক্ষা নিয়ে জুলাই হয়েছিল। তিনি বলেন, আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশে ক্রসফায়ারের গল্প শোনা যাচ্ছে, চাঁদাবাজি, দলীয়করণ ফিরে এসেছে, দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, বিল দিচ্ছে চার গুণ, তেলের দাম ৩ বার বাড়ানো হয়েছে, সার নিয়ে সিন্ডিকেট চলছে, এই সরকার জনগণের সরকার না। দেশে একটা নীরব দুর্ভিক্ষ আসতে যাচ্ছে, বিরোধী দল দুর্ভিক্ষ ঠেকাতে সরকারকে সহযোগিতা করতে চায়, তারা বিভিন্নভাবে কটাক্ষ করছেন। বিরোধী দল দেশ ও জনগণের স্বার্থে আগামী ৩১ অক্টোবর ঢাকা, খুলনা, কুষ্টিয়া মুখে লং মার্চ করবে, এরপর সিলেট বেল্টে লং মার্চ হবে। সর্বশেষ ঢাকায় একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি ২৮ অক্টোবরের লগি বৈঠার তন্ডব ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবী জানিয়ে জাগপা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
তিনি ২৮ অক্টোবর বুধবার বিকালে সিলেট নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট জেলা ও মহানগর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সিলেট জেলার সভাপতি মাহিন আহমদ খানের সভাপতিত্বে এবং মহানগরের সাধারণ সম্পাদক ইমাম আহমদ ও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক ও সিলেট মহানগরের সভাপতি শাহজাহান আহমদ লিটন, জেলার সহ-সভাপতি আবু খালেদ জীবন, গোলাম রব্বানি, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, দপ্তর সম্পাদক প্রশান্ত চন্দ্র, শ্রম বিষয়ক সম্পাদক সাজু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আছমা বেগম, মহানগরের সহ সভাপতি পিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, নুরুল ইসলাম জিতু, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা বেগম ঢাকা মহানগর যুব জাপগা’র সভাপতি এসএম ওলিউর রহমান, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মহানগরের সদস্য রুমি আক্তার, ফাহিম, সুহেল প্রমুখ।
এর আগে জাগপা’র সহ সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান হজরত শাহজালাল রঃ মাজার জিয়ারত করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews