October 17, 2026, 3:53 am
Title :
ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ কানাইঘাটের যুবকের লাশ উদ্ধার ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে সিলেটে যে কারনে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি দুর্গাপূজা উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সিলেটে জিডিএফ’র প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খানের ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৌদি আরবে হুতিদের হামলা: ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ১৭ অক্টোবর শনিবার সিলেটে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু

ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, October 16, 2026

ডেস্ক রিপোর্ট

:কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার দুই দিনের মাথায় কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার জামায়াত এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার চ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে।

 

বুধবার ১৪ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর গাংচর এলাকায় ফারুকী হাউসের সামনে কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের সামনে থাকা দলের শহর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews