November 13, 2026, 12:33 am
Title :
লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় মোহনগঞ্জে জমিয়ত নেতৃবৃন্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগের সাবেক ইনচার্জ ডাঃ মকবুল হোসেনের ইন্তেকাল, শোক প্রকাশ গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ১৪,১৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন —— সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মৌমি সিলেটবাসীর গর্ব— বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ সিলেট খাদিমুল কুরআন পরিষদের ৮১ সদস্যের শুরা ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান

গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, November 12, 2026

সিলেট রিপোর্ট :

সিলেটের গোলাপগঞ্জে জাকির হোসেন নামক ব্যক্তি আরটিবিতে এলাকার রাস্তার উন্নয়ন কাজে নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় সন্ত্রাসী হামলা করে গুরুতর আহত করে। ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের বাসিন্দা মোঃ জাকির হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ আমলগ্রহণকারী আদালত-২ তথা সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ১. আফছার উদ্দিন (৩০), পিতা- মৃত আফতাব আলী, ২. জয়নাল, পিতা- মৃত আইয়ুব আলী, ৩. মিনহাজ উদ্দিন, পিতা- মানিক মিয়া, ৪. রিমন আহমদ, পিতা- মানিক মিয়া, ৫. নুর মোহাম্মদ বাবু, পিতা- জয়নাল উদ্দিন, ৬. নজরুল ইসলাম পলাশ, পিতা- মৃত ছবর আলী, ৭. মনা মিয়া, পিতা- মৃত ছবর আলী, ৮. ইমরান আহমদ, পিতা- লিয়াকত আলী, ৯. আব্দুল আহাদ, পিতা- লিয়াকত আলী, ১০. আবুল হাসনাত, পিতা- নুরুল ইসলাম পলাশ, ১১. হাসান, পিতা- নুরুল ইসলাম পলাশ সর্বসাং- উত্তর আলমপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট সহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি দায়ের করেন। গোলাপগঞ্জ জি.আর মামলা নং ২৫০, সিআর মামলা নং ৫৪৮/২০২৬ ইং। পরে মামলাটি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নম্বর-৬, তারিখ: ৭ নভেম্বর ২০২৬ ইংরেজি হিসেবে রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে উপজেলার মাশুরা গ্রামের ছিলিমপুর নামক স্থানে কুড়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের দাবিতে গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন বাদী জাকির হোসেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জাকির হোসেন। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ করেছেন বাদী। হামলার ঘটনার পর স্থানীয়রা গুরুত্বর আহত বাদীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে জাকির হোসেন ৪ দিন চিকিৎসা গ্রহণ করেন।
এজাহার সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালে জাকির হোসেনের চাচাতো ভাইসহ ৩৫ থেকে ৪০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে টয়লেটের ট্যাংকি নির্মাণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে কথা বলায় জাকিরের ওপর আসামিরা ক্ষুব্ধ ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত ১০ নভেম্বর মঙ্গলবার আদালতে জামিনের আবেদন করতে গেলে মামলার ৬ নম্বর আসামি নজরুল ইসলাম পলাশের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বাদী জাকির হোসেন অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এছাড়া কয়েকজন আসামি জামিনে এসে তাকে পুনরায় হত্যার হুমকি দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সজল চন্দ্র দাস বলেন, মামলার তদন্ত চলছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামী আফছার উদ্দিন ও মিনহাজ উদ্দিন পলাতক এবং ৬নং আসামী পলাশ জেলহাতে আছে।
পলাতক আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন বাদী।
উল্লেখ্য, মামলার আসামী জয়নাল উদ্দিন, বাদেপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, রিমন আহমদ ও নূর মোহাম্মদ বাবু ০৫.০৩.২০২৪ ইং তারিখে বাদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের অপপ্রচার করবে না মর্মে ৩ শত টাকা স্ট্যাম্পে মুচলেকা দিয়েছে। এছাড়াও বাদীর চাচাতো ভাইয়ের সাথে বিরোধ সৃষ্টি হয়ে ০৭.১২.২০২৪ইং তারিখে মুচলেকা দিয়ে আপোষ মীমাংস হয়।
বর্তমানে আসামীরা মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছে। পলাতক আসামীদেরকে গ্রেফতার করতে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন বাদী মোঃ জাকির হোসেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews