সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সাবেক ইনচার্জ, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ডাঃ মকবুল হোসেন রাজধানী পান্থপথস্থ একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ভাই, ২ বোন, আত্মীয়-স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছে। তিনি নয়াসড়ক নিবাসী, বর্তমানে মজুমদারী লিচুবাগানের স্থায়ী বাসিন্দা, মরহুম আলহাজ্ব আবুল হোসেনের পঞ্চম ছেলে।
মরহুমের জানাজার নামাজ ১৩ নভেম্বর শুক্রবার বাদ জুমআ পূর্ব পীর মহল্লা জামে মসজিদ অনুষ্ঠিত হবে। পরে হযরত মানিক পীর (র:) গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সিনিয়র সহ-সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য এবং দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেনের আপন চাচাতো ভাই ডাঃ মকবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার পরিবর্গের প্রতি গভীর সময়বেদনা জ্ঞাপন করে বলেন ডাঃ মকবুল হোসেন খুব ভালো একজন চিকিৎসক ছিলেন। শিক্ষা ও সমাজ সেবায় তাহার অবদান ভুলার মত নয়। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি