November 25, 2026, 8:02 pm
Title :
জাতীয় ইমাম সমিতির ১৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও ওয়েবসাইট উদ্বোধন সিলেটে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন বিয়ানীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এমএনএম তানভীরকে অভিনন্দন জ্ঞাপন পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত মহিবুর রহমান অ্যাপল’র মৃত্যুতে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির শোক প্রকাশ বাদীকে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম ও প্রাণনাশের হুমকির অভিযোগে শাহপরান থানায় সাধারণ ডায়েরি খাদিমুল কুরআন পরিষদ সিলেট’র ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন ৫ ধাপে ইউপি নির্বাচনের তারিখ প্রকাশ করল ইসি

সিলেটে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, November 24, 2026

বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয় বরং যথাযথ সুযোগ, প্রশিক্ষণ, সহায়তা ও সহযোগিতা পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তিনি বলেন, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ঠিকান প্রয়োজন। সরকার ও জনগণ মিলে কাজ করলে জিডিএফ স্থায়ী ঠিকান লাভ করবে। তিনি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস এর সভাপতিত্বে এবং জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, সময় টিভি সিলেটের ব্যুরো ইকরামুল করিব ইকু। উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, শাবিপ্রবির সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী, জিডিএফ’র সহ সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ রাকিব আলী খান, ব্যবসায়ী মেহেদী হাসান দ্বীপ, হাছন রাজা লোক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু, রাগীব রাবেয়া ইন্সটিটিউটের প্রিন্সপাল হেপী রাণী দে, সংগঠক আল আমিন আহমেদ নাঈম, দিদার ইকবাল।
স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক। জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, শিক্ষক স্বরুফা বেগম, মলয় রায়, আনিসুল হক, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও জেলা প্রশাসক-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মন্ত্রী মহোদয়কে ব্রেইলে লিখা মানপত্র প্রদান করেন এসএইচএস পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জিডিএফ’র শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা আক্তার মৌমি।
জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের জায়াগা স্থায়ীকরণ ও একটি আধুনিক ভবন নির্মাণ সহ বিভিন্ন দাবী সম্বলিত আবেদনপত্র বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এর হাতে প্রদান করেন জিডিএফ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত এবং শিক্ষামূলক বিষয় উপস্থান ও দেশাত্মক মূলক গান পরিবেশন করেন। মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিভা দেখে মুগ্ধ হন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews