ভারতের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও অবিচারের বিরুদ্ধে পূর্ণ সংহতি প্রকাশ করেছে সিলেটের ছাত্রসমাজ বাংলাদেশ শিক্ষার্থী অধিকার আন্দোলন। বৃহস্পতিবার বিকালে নগরীতে আয়োজিত আজকের সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ হাবিব রহমান এসময় তিনি উপস্থিত সবার এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন,
যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়ে জোয়ারের প্রবল স্রোতে ডুবে তিন ব্রিটিশ-বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি শিশুকে বাঁচাতে গিয়ে একই পরিবারের মা ও মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় ও সিলেটে
সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করার আগে কেউ পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা প্রাপ্য হবেন না বলে আপিল বিভাগের এক রায়ে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত ৯ জুলাই প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব। এর আগে হাইকোর্টের
ডেস্ক রিপোর্ট : ভোট মিটলেও ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের মাটিতে রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত। এবার ভোট-পরবর্তী হিংসার বলি হলেন নানুরের এক তৃণমূল কর্মী। মঙ্গলবার (৫ মে) ওই তৃণমূল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের নানুর বিধানসভা এলাকায় চরম উত্তেজনা
স্টাফ রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সময় ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগান মুখর হয়ে ওঠে সিলেটের সমাবেশস্থল। এতে মঞ্চ ও সমাবেশস্থলে উপস্থিত জনতার মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। এসময় ‘দুলাভাই’ স্লোগানের প্রতি উত্তরে প্রধানমন্ত্রীও জনতার উদ্দেশ্যে পাল্টা রসিকতা করেন। জনতার ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগানের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও
ডেস্ক রিপোর্ট পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচলা কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় তিনি এ তথ্য
মৌলভীবাজার প্রতিনিধি কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড মৌলভীবাজারের পুরো বিদ্যুৎ ব্যবস্থা। জেলার কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গলসহ বেশ কয়েকটি এলাকায় অন্তত সোয়া দুইশ’টি স্থানে বৈদ্যুতদিক তার ছিঁড়ে গিয়েছে। একই সঙ্গে ভেঙে পড়েছে ১৯টি খুঁটি। এতে বিদ্যুৎ বিভাগের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সূত্র জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় দফায়
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। নবগঠিত এই
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী গ্রামের এক কিশোরী, ফরিয়া নুর আশা, বর্তমানে সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস (SLE) নামক জটিল ও দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। রোগটি বর্তমানে চতুর্থ (ফোর) পর্যায়ে পৌঁছেছে, যা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। SLE বা লুপাস এমন একটি রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ কোষ ও টিস্যুকে আক্রমণ করে। ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ—যেমন জয়েন্ট, ত্বক, কিডনি, হৃদপিণ্ড ও ফুসফুসে মারাত্মক প্রদাহ ও ক্ষতি হতে পারে। এটি সংক্রামক নয়, তবে দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। ফরিয়া নুর আশার শরীরে ইতোমধ্যে রোগটির বিভিন্ন জটিল লক্ষণ দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি, গাঁটে তীব্র ব্যথা ও ফোলাভাব, জ্বর, মুখে প্রজাপতির মতো র্যাশ এবং চুল পড়া। চিকিৎসকদের মতে, এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে চিকিৎসা বন্ধ হয়ে গেলে আগের সব চিকিৎসা ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার পিতা মো. আব্দুল আহাদ একজন স্বল্পআয়ের মানুষ। মেয়ের চিকিৎসার জন্য তিনি ইতোমধ্যে সর্বস্ব ব্যয় করেছেন। আত্মীয়স্বজন এবং দেশ-বিদেশের সহৃদয় মানুষের সহায়তায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও বর্তমানে অর্থাভাবে তা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রোগটি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত স্টেরয়েড ও ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ সেবন, রোদ এড়িয়ে চলা, মানসিক চাপ কম রাখা এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অত্যন্ত জরুরি। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে এসব চিকিৎসা চালিয়ে যাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। আপনার সামান্য সহায়তাই পারে একটি তরুণ প্রাণ বাঁচাতে এবং একটি পরিবারের মুখে আবার হাসি ফিরিয়ে আনতে। সহায়তা পাঠানোর ঠিকানা: পিতার ব্যাংক হিসাব নম্বর: ২০৫০১৬৬০২০৪৫১৫১১৭ নাম: মো. আব্দুল আহাদ শাখা: আম্বরখানা, সিলেট ব্যাংক: ইসলামী ব্যাংক পিএলসি পিতার ব্যাংক হিসাব নম্বর: ০০২১০৩১০০৩৬৯৫৩ নাম: মো. আব্দুল আহাদ শাখা: চৌহাট্টা, সিলেট ব্যাংক: ট্রাস্ট ব্যাংক লিমিটেড পিতা-মাতার বিকাশ/নগদ: ০১৭৬৬০৩৮৫১৯, ০১৭৫৯৮১২৭৮১, ০১৭৩৩৫৭১১৫১
ডেস্ক রিপোর্ট : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। তিনি জানিয়েছেন, টিপাইমুখ বাঁধ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনের ঘোষণা দেন ইলিয়াস
সিলেট রিপোর্ট : সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্রীড়া উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার ফলেই স্টেডিয়ামের বর্তমান দুরবস্থা তৈরি হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম
ডেস্ক রিপোর্ট : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বিল পাঠানো হয়। বুধবার (০১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বৈশাখী
ডেস্ক রিপোর্ট : ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আর তাদের সাহায্য করবে না। এখন থেকে সেসব দেশের জ্বালানি তেল নিজেদেরকে সরবরাহ করার পরামর্শ দেন তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র আর সাহায্য করবে
ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ সদস্যদের (এমপি) বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় সংসদে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিটের প্রশ্নোত্তরপর্ব বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানামন্ত্রীর কার্যসূচির এ তালিকা প্রকাশ
সিলেট রিপোর্ট ডেস্ক :ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক ডোনাল্ড ট্রাম্প চান এই যুদ্ধ দ্রুততম সময়ের মাঝে শেষ করতে। মার্কিন প্রেসিডেন্টের এমন আশ্বাসের পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম। একই সঙ্গে ইউরোপের শেয়ারবাজারও বেড়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি
সিলেট রিপোর্ট ডেস্ক : ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের আগামী রোববার (৫ এপ্রিল) থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেবে সরকার। বুধবার ( ১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত
ডেস্ক রিপোর্টত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর এখন বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ। নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরদিনই, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সুনামগঞ্জ প্রতিনিধি ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে সমুদ্রপথে পণ্যসামগ্রী আমদানিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এতে সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর
স্টাফ রিপোর্ট নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে কর্মরত এক কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। জানা
স্টাফ রিপোর্ট নগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১০ মার্চ ) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন রিকাবীবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি হঠাৎ চিৎকার করে