November 4, 2026, 6:13 am
Title :
সিলেটে দৃষ্টিজয়ী মৌমিকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা সিলেটে পূর্তগাল বিএনপি নেতা সাইদুল ইসলামকে জিন্দাবাজার ইউনিট বিএনপি’র সংবর্ধনা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ পাওয়ায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা সিলেটে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি-কে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ফুলেল শুভেচ্ছা অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না : মাওলানা  আফেন্দি গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা বিষয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ী জাকিরের ওপর হামলা শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি কওমি মাদরাসায় শিশু নির্যাতন ও অনিয়মে ‘জিরো টলারেন্স’ নীতির দাবি দক্ষিণ সুরমা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 13, 2026

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে বৈরচুনা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বসুদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আটক দুজন হলেন—একই গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) ও মনশা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫)।

​ডেস্ক রিপোর্ট

:স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, পীরগঞ্জের বৈরচুনা সীমান্তের ৪২ বিজিবির বৈরচুনা বিওপির বিপরীতে ভারতের দিকে বিএসএফের ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর ক্যাম্প দায়িত্ব পালন করছিল। শুক্রবার গভীর রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে তিন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ১২১ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করলে আসাদুল হক গুলিবিদ্ধ হন এবং অন্য দুজন আটক হন।

​পরে আসাদুলকে মুমূর্ষু অবস্থায় ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার ভারতীয় পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন জানান, সীমান্তে হতাহতের বিষয়টি তারা শুনেছেন।

​এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ‘

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews