October 13, 2026, 5:59 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

ওসমানীনগরে শফিকুরের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ৩ জন সংকটাপন্ন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, February 20, 2025

ওসমানীনগর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যৌথভাবে শাবিপ্রবির ছাত্র রুদ্র সেন হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেছেন। নেতাকর্মীরা ১৪/০২/২০২৫ইং তারিখ রাত ৯টার দিকে ওসমানীনগর উপজেলার রাউৎখাই গ্রামের শফিকুর রহমানের বাড়ির গেইটের সম্মুখে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুদ্র সেন হত্যার প্রতিশোধ নিতে তারা শফিকুর রহমানের ছেলে সৌরভুর রহমানকে খুঁজতে থাকেন। সেখানে চিৎকার, হৈচৈ করে শ্লোগান দিয়ে তারা ত্রাসের সৃষ্টি করেন। তারা দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে শফিকুর রহমানের বাড়িতে অগ্নি সংযোগের চেষ্টা করে। শফিকুর রহমান এবং তার ছেলে শাফিউর রহমান ও সিরাজাম মুনির এই ঘটনার প্রতিবাদ করেন। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুল হোসেন নাঈম, দিলাল আহমদ, আব্দুল হক, জাহাঙ্গীর, আত্তর আলী, শফিকুল, নাছিম আহমদ, সিরাজ মিয়া, মনির মিয়া, জয়নালসহ ৩০-৩৫ জন উত্তেজিত হন। দেশীয় অস্ত্র নিয়া শফিকুর রহমান এবং তার ছেলে শাফিউর রহমান ও সিরাজাম মুনিরের উপর হামলা করেন। এতে তাদের মাথায় ও শরীরে দা, রামদার আঘাতে মারাত্মক জখম হয়। জানা গেছে, পরবর্তী সময়ে শফিকুর রহমান বাদী হয়ে সিলেটের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে একটি মামলা দায়ের করেন। সিআর মামলা নং-৫৬/২০২৫ এবং ওসমানীনগর জিআর মামলা নং-৩৪/২০২৫। মামলাটি তদন্তাধীন আছে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews