October 13, 2026, 6:01 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

সিলেটে শিক্ষার্থী আজমানের মৃত্যুতে সহপাঠীদের বিক্ষোভ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 22, 2025

সিলেটের স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদের (২০) মৃত্যুকে ঘিরে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। রোববার (২১ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করে এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানায়।

সহপাঠীদের অভিযোগ, আজমানের মৃত্যুর পেছনে শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকের অযথা চাপ ও আচরণ দায়ী। এ ঘটনার বিচার দাবিতে তারা ১০ দফা প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে রয়েছে—

মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি,

উপাধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের পদত্যাগ,

শিক্ষার্থীদের হেনস্তা ও মানসিক চাপে রাখা বন্ধ,

পরীক্ষার রুটিন ও নীতিমালায় শিক্ষার্থীদের মতামত প্রতিফলন,

ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা ইত্যাদি।

অভ্যন্তরীণ অস্থিরতা এড়াতে শনিবার কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে রোববারের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বিকালে নগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকার বাসা থেকে আজমান আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার বাসিন্দা রাশেদ আহমেদের ছেলে। পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews