October 2, 2026, 4:33 am
Title :
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে এপেক্স ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়— ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময়

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নুরুল হক নুর

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 22, 2025

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুরুল হক নুর সিঙ্গাপুরের খ্যাতনামা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান, শুরুতে নুরুল হক নুর বিদেশে না গিয়েই দেশের চিকিৎসাব্যবস্থার ওপর ভরসা রেখে চিকিৎসা নিচ্ছিলেন। তবে গঠিত মেডিকেল বোর্ড সর্বশেষ মূল্যায়নে জানায়, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই দলের পক্ষ থেকেও তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নুরুল হক নুর সবসময় দেশের চিকিৎসক ও চিকিৎসা অবকাঠামোর ওপর আস্থা প্রকাশ করেছেন। কিন্তু বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনে বোর্ডের পরামর্শে তাকে বিদেশে নিতে বাধ্য হতে হয়েছে।

দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নুরুল হক নুর দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews