October 14, 2026, 7:43 am
Title :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী ইরানের মদদপুষ্ট মিলিশিয়াদের চাপে কোণঠাসা সউদী যুবরাজ হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান

সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরীর 

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 30, 2025

সিলেট-১ আসনের ঘরে ঘরে খেজুরগাছের দাওয়াত পৌঁছে দিন, নগর ও সদরে জমিয়তের প্রতীক খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সিলেট-১ (নগর ও সদর) আসনের প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী।  

তিনি বলেন, সিলেট অঞ্চল হযরত শাহজালাল শাহপরান রহ. সহ ওলি আউলিয়াদের এলাকা, হযরত মাদানী রহ. এর আবাদ করা এই অঞ্চলে জমিয়তের খেজুরগাছের পক্ষে বিপ্লব সৃষ্টি করে জনগণের অধিকার আদায়ে সংসদে কথা বলার সুযোগ করে দিন। 

তিনি আরও বলেন, আমরা দেশবিরোধী ষড়যন্ত্র লক্ষ্য করছি। আমরা সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছি। ঘোষিত তারিখ অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তরিক হবে ইন্টেরিম সরকার, বিপ্লবী সরকার হিসেবে আমরা এটা আশা করি।  

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেটের কোর্ট পয়েন্টে, সিলেট-১ আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রিন্সিপাল মাহমুদুল হাসান ও বিলাল চৌধুরীর পরিচালনায় তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সিলেটের প্রবীন মুরব্বি ও রাজনীতিবিদদের সমন্বয়ে এবং তাদের পরামর্শে সকল দুর্যোগ কেটে উঠতে পারবো, সকল উৎসবে আমি আমার জনগণের পাশে থাকবো। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, জেলা উত্তর সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী, খায়রুল আমিন, মাওলানা মুহসিন আহমদ, মাওলানা মুহিবুর রহমান, আলহাজ্ব শফি উদ্দিন আহমদ, সিলেট জেলা উত্তর সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, দক্ষিণ সাধারণ সম্পাদক মুশতাক আহমদ, সদরুল আমিন, মাওলানা আব্দুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ,শালিস ব্যক্তিত্ব সেলিম আহমদ চৌধুরী, মাওলানা ইব্রাহিম সালুটিকরি, কবির আহমদ, হাসান আহমদ, মাওলানা মাহদী হাসান, রেজাউল হক (এলএলএম), শামিম আহমদ, গিয়াস উদ্দিন, খলিলুল্লাহ মাহবুব, আবু সুফিয়ান, রেজওয়ান আহমদ চৌধুরী, বশির আলি, আব্দুল করিম দিলদার,  ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন, কাওছার আহমদ, জামিল আহমদ, আবু হানিফ, আবু তালহা তোফায়েল, মাহমুদুল হাসান, মারুফ হাসান, জুবায়ের আহমদ, ইমাম উদ্দিন, দিলদার হোসাইন, জিয়া উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews