November 3, 2026, 4:56 am
Title :
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ পাওয়ায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা সিলেটে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি-কে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ফুলেল শুভেচ্ছা অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না : মাওলানা  আফেন্দি গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা বিষয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ী জাকিরের ওপর হামলা শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি কওমি মাদরাসায় শিশু নির্যাতন ও অনিয়মে ‘জিরো টলারেন্স’ নীতির দাবি দক্ষিণ সুরমা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন রুহুল আমীন নগরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি র মোহনগঞ্জ উপজেলা সভাপতি নির্বাচিত সিলেট থেকে সোহরাওয়ার্দী: ইসলাহের পথে সফরনামা-১

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, April 27, 2026

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। 


​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে লবীব আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. বদরুল আমিনকে মনোনীত করা হয়েছে। 

​কমিটিতে ​সহ-সভাপতি হিসেবে আলী হোসেন, ​যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, ​সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, ​কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম, ​প্রচার ও দপ্তর সম্পাদক ওলিউর রহমানকে মনোনীত করা হয়। 

​এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ ও এস.এম আসিফ মাহমুদকে মনোনীত করা হয়েছে। 

এর আগে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ সেশনের সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ, সাবেক সভাপতি ইমরান ইমন। 

বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্ব সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি করবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews