October 2, 2026, 4:40 am
Title :
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে এপেক্স ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়— ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময়

লণ্ডভণ্ড মৌলভীবাজারের বিদ্যুৎ ব্যবস্থা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, April 27, 2026

মৌলভীবাজার প্রতিনিধি

কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড মৌলভীবাজারের পুরো বিদ্যুৎ ব্যবস্থা। জেলার কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গলসহ বেশ কয়েকটি এলাকায় অন্তত সোয়া দুইশ’টি স্থানে বৈদ্যুতদিক তার ছিঁড়ে গিয়েছে। একই সঙ্গে ভেঙে পড়েছে ১৯টি খুঁটি। এতে বিদ্যুৎ বিভাগের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সূত্র জানিয়েছে। 

গত ২৪ ঘণ্টায় দফায় দফায় কালবৈশাখী ঝড়ে বিস্তীর্ণ গ্রামাঞ্চল অন্ধকারে ডুবে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

সরেজমিনে কমলগঞ্জ, রাজনগরসহ কয়েকটি এলকায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় অন্তত ৪ বার কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছে। এতে অসংখ্য স্থানে গাছ পড়ে বিদ্যুৎ-এর তার ছিঁড়ে যায়। কমলগঞ্জের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ওপর বিশাল গাছ পড়ে লাইন ছিঁড়ে গেছে, এসম তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়, শমশেরনগর বাজারে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ও বাঁশ পড়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় কয়েক দফা কালবৈশাখী ঝড় অতিবাহিত হয়েছে। এতে সদর উপজেলা, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গলসহ জেলার সাতটি উপজেলায় বিদ্যুতের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার ৯ হাজার ৬২২ কিলোমিটার বিদ্যুৎ লাইনে ১৯টি খুঁটি ভেঙে পড়ে, ২৩টি খুঁটি হেলে পড়েছে, ২২৫ স্থানে তার ছিঁড়ে গেছে। ৪২১ স্থানে লাইন হেলে পড়েছে, ৫৬টি মিটার ভেঙে গেছে ও ২৭টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। দ্রুত লাইন মেরামত করার চেষ্টা চলছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সব গ্রাহকদের ধৈর্য ধরতে ও সমিতির কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় কয়েকবার কালবৈশাখী তাণ্ডবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙেছে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য সমিতির জনবল এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল সবাই সম্মিলিতভাবে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews