October 21, 2026, 5:32 am
Title :
জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যা দাবি জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগসহ উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে : জমিয়ত জৈন্তাপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি শাবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের শুভেচ্ছা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা

এমপিদের ডেকে নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক করলেন জামায়াত আমির

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, August 5, 2026

ডেস্ক রিপোর্ট : দলীয় সংসদ সদস্যদের নৈতিক মান, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন দলটির আমির শফিকুর রহমান।

সোমবার (৩ জুলাই) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে তিন ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানিয়েছে, সংসদ সদস্যদের দায়িত্ব, আচরণ ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নৈতিক মান বজায় রাখার প্রশ্ন। শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়ে দেন, সংগঠনের আদর্শিক শিক্ষা ও মূল্যবোধ মেনে চলতে হবে এবং দলের গঠনতন্ত্রে বর্ণিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। সংসদ সদস্য হওয়ার কারণে কেউ বিশেষ ছাড় পাবেন না, নৈতিকতার প্রশ্নে সবাইকে একই মানদণ্ডে মূল্যায়ন করা হবে বলেও তিনি জানান। সেই সঙ্গে আর্থিক ও অন্যান্য প্রলোভন থেকে দূরে থাকতে এবং সংসদ ও সংসদের বাইরে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

বৈঠকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের নেতাদের কার্যক্রম নিয়ে পর্যবেক্ষণ আলোচনায় আসে। উপস্থিত কয়েকজন নেতা মত দেন, জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে তুলনামূলকভাবে বেশি প্রচার পায়, যা ক্ষমতাসীন দলের নেতাদের ক্ষেত্রে একই মাত্রায় দেখা যায় না। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত আচরণ, আর্থিক লেনদেন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেন আমির। তার স্পষ্ট বার্তা ছিল—নেতা-কর্মীদের এমন আচরণ করতে হবে, যাতে দলের প্রতি জনগণের আস্থা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

এ ছাড়া সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারী, চালক ও পিয়নসহ ঘনিষ্ঠ সহযোগীদের বিস্তারিত পরিচয় কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন শফিকুর রহমান। পর্যাপ্ত তথ্য না জেনে সংসদে, গণমাধ্যমে বা দলীয় কর্মসূচিতে বক্তব্য না দেওয়ারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি সংসদীয় কার্যপ্রণালি, আইন প্রণয়ন ও জনস্বার্থসংক্রান্ত বিষয়ে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে তাদের সমস্যা সংসদে তুলে ধরারও তাগিদ দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য জানান, বৈঠকে জনগণ ও দলের নেতা-কর্মীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরি এবং সংসদীয় কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews