August 26, 2026, 10:38 am
Title :
সিলেটের কারাগার হচ্ছে পার্ক, হাসান মার্কেট অত্যাধুনিক ১২ই রবিউল আউয়াল আজ নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এহসানুল মাহবুব জুবায়ের: বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনসাফ ভিলেজের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান প্রকল্প পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদিসহ তিনজন আটক আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর মতবিনিময় অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের ২য় বর্ষ: জমিয়তের বিজয় র‍্যালী অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, August 5, 2026

রুহুল আমীন নগরী : ৫ আগস্ট বুধবার জুলাই বিপ্লবের ২য় বর্ষ। দিবসটি উপলক্ষে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। ফ্যাসীবাদ বিরোধী সকল রাজনৈতিক দল দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। একই সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বুধবার সকাল ১০ টায় মিরপুর ১ নম্বর গোল চত্বরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্বত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী জনমত সুদৃঢ় করার লক্ষে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।
বিজয় র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী। পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
সভাপতি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন এই গণঅভ্যুত্থান কোন দলের একক ক্রেডিট বা বিজয় নয় বরং ছাত্রসমাজ আপামর জনতা আলেম-ওলামা সহ সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জমিয়ত, যুব জমিয়ত, ও জমিয়তে উলামায়ে ইসলামের অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বক্তারা আরো বলেন জুলাই গণঅভ্যুত্থান কোন দলের একক কৃতিত্ব কেউ দাবি করুক এটা যেমন চাই না তদ্রূপ কেউ নতুন ফ্যাসিবাদ রূপে আত্মপ্রকাশ করুক এটাও চাই না।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শরফুদ্দীন ইয়াহইয়া কাসেমী,
মহানগর উত্তরের সহ-সভাপতি, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, দারুস সালাম থানা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, মিরপুর মডেল থানা শাখার সভাপতি মুফতী ফজলে ইলাহী, দারুস সালাম থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন হোসাইনী, ঢাকা মহানগর উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহীম, মিরপুর মডেল থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, রূপনগর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, শাহ্ আলী থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ মোহাম্মদ খালেদ, মাওলানা হেদায়েতুল্লাহ সাবেরী, মাওলানা আল আমীন, যুব নেতা মাওলানা ফায়্যায, মাওলানা তৌফিকুল ইসলাম, ছাত্র নেতা হাফেজ মাওলানা কাউসার, মাওলানা মুহাম্মদ ত্বকী, মাওলানা সালমান প্রমূখ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews