October 1, 2026, 2:52 am
Title :
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন

নেপাল জমিয়তের অফিস ভিজিট করলেন খেলাফত মজলিসের মামনুল হক

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, September 9, 2026

সিলেট রিপোর্ট ডেস্ক:

নেপালের জাতীয় সভার সদস্য ও জমিয়তে উলামায়ে নেপালের সভাপতি মাওলানা মোহাম্মাদ খালেদ সিদ্দিকীর সঙ্গে
সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দল। ৯ সেপ্টেম্বর জমিয়তে উলামায়ে নেপালের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মাওলানা মামুনুল হক। এ সময় সঙ্গে ছিলেন যুক্তরাজ্য শাখা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

সাক্ষাতে নেপালের মুসলিম জনগোষ্ঠী, ইসলামী শিক্ষা, দাওয়াহ এবং বাংলাদেশ ও নেপালের আলেমসমাজ ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নেপালে ইসলামী শিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকায় উচ্চতর ইসলামী শিক্ষার জন্য শিক্ষার্থীদের ভারতে যেতে হয়। এ বাস্তবতায় জমিয়তে উলামায়ে নেপাল দারুল উলুম নেপাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

নেপালের ২০ লাখ মুসলমানের কল্যাণে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে বিশ্ব মুসলিমের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান খেলাফত নেতারা। ফেসবুক পোস্টে মাওলানা মামুনুল হক লিখেন,
আল্লাহ তাআলা দারুল উলুম নেপাল প্রতিষ্ঠার এ উদ্যোগকে কবুল করুন এবং নেপালে ইসলামী শিক্ষার প্রসারে এটিকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন। আমিন।’

 

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews