September 25, 2026, 3:30 am
Title :
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না তারেক রহমান জাতিসংঘে ভাষণ দিবেন শুক্রবার ভোররাত ৩টায় ফ্রান্সে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সাথে জমিয়তের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  বিশ্বসভার সভাপতি আমাদের ড. খলিলুর রহমান (পর্ব-১) গাজায় ভয়াবহ দুর্ভোগে যুক্তরাজ্য নীরব থাকবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী আমার পিএইচডির সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর তাহিরপুরে তিন সন্তানসহ বাবার কীটনাশক পান, তিন শিশুর মৃত্যু

তারেক রহমান জাতিসংঘে ভাষণ দিবেন শুক্রবার ভোররাত ৩টায়

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 24, 2026

জাতিসংঘ অধিবেশন থেকে রশীদ আহমদ:

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্কে বুধবার এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ। নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা) তিনি বাংলায় বক্তব্য দেবেন বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন জানিয়েছেন।

পররাষ্ট্র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বক্তব্যে মূলত থাকছে—
বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা
আইনের শাসন ও জবাবদিহিতা
বিশ্বশান্তি ও নিরাপত্তা
জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন
টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা
যুব ও নারীর ক্ষমতায়ন
শিক্ষা ও স্বাস্থ্য
রোহিঙ্গা সংকটের সমাধান
আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার
বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার।
এটি তাঁর পরিবারের তৃতীয় সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ—তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ সালে প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদে এটি তারেক রহমানের প্রথম ভাষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews