October 18, 2026, 4:29 am
Title :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের শুভেচ্ছা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল পেলেন ডা. আলমাহির ফেরদৌস ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ কানাইঘাটের যুবকের লাশ উদ্ধার ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে সিলেটে যে কারনে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি দুর্গাপূজা উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সিলেটে জিডিএফ’র প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খানের ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সিলেটে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 27, 2026

সিলেট রিপোর্ট

:সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ ইসলাম।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক (১) আয়কর আইনজীবী মো. খায়রুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের সহসভাপতি মোঅ্যাডভোকেট মো. আবুল ফজল, সমিতির সাবেক সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী সালেহ উদ্দিন আহমদ, সমিতির সাবেক সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ স ম মুবিনুল হক শাহিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।

প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আয়কর আইনজীবী ইকবাল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট রত্না সাহা, অ্যাডভোকেট ফাহমিদা সুলতানা স্বর্ণা, আয়কর আইনজীবী মোহাম্মদ মাকসুদ আলম, অ্যাডভোকেট সুনীল কুমার রায়।

দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট বলেন, আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে অনলাইনভিত্তিক রিটার্ন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করদাতাদের পাশাপাশি কর আইনজীবীদেরও এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews