October 10, 2026, 4:23 am
Title :
ফ্যাসিবাদের বিচার ও জননিরাপত্তার দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ সুনামগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল ও পথসভা ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে বায়তুল মোকাররমে জমিয়তের বিক্ষোভ হেবা আইন সংশোধন ২০২৬: শরিয়া কী বলে? ভোটাধিকার থেকে বঞ্চিত লাখ লাখ মুসলিম : বিপদের সম্মুখীন ভারতের গণতন্ত্র নেকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় ঢাবি শিক্ষককে অব্যাহতি জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : ড.মঈন খান কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার -মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদিতে দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে ১১ অক্টোবর রেজিস্ট্রারী মাঠে বি.কে.এম`র নাগরিক সমাবেশ

১১ অক্টোবর রেজিস্ট্রারী মাঠে বি.কে.এম`র নাগরিক সমাবেশ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, October 9, 2026

সিলেট রিপোর্ট:

বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠক বুধবার (৭ অক্টোবর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.কে.এম কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন বি.কে.এম সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মুফতি আলী আহমদ, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুন রশিদ, মাওলানা কমর উদ্দিন, ডা: মাওলানা মোস্তফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, মাওলানা শামসুল ইসলাম, হাজী আব্বাস জালালী, মুহাম্মদ শাব্বির আহমদ, মুহাম্মদ সিকন্দর আলী, হাফিজ তারেক হাসান, মাওলানা আবুল কালাম, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মাওলানা বুকাইর আহমদ, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মাওলানা জহুরুল হক, মুফতি মোস্তফা হোসাইন, মাওলানা আবুল কালাম, মুহাম্মদ ইউসুফ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। তিনি আমীরে মজলিসের সিলেটে বিশাল নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তুলার উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews