September 23, 2026, 4:56 am
Title :
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা সিলেটের জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্ক এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ চরম ক্ষুব্ধ— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ফেঞ্চুগঞ্জের নবাগত ইউএনও’র সাথে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৩৫ জনের কাফেলা সহ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ওরা কারা?

শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে : ধর্ম উপদেষ্টা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, October 1, 2025

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে যে অরাজকতা ও দুর্বৃত্তপনা চলছে তা বন্ধ করতে হবে।

‎তিনি বলেন, আধুনিকতার নামে মাদ্রাসা শিক্ষাকে কোরআন-হাদিস থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, যা মোটেও কাম্য নয়। মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। তাই আধুনিক জ্ঞানের সঙ্গে সঙ্গে এর মূল ভিত্তি হতে হবে কোরআন, হাদিস ও ফিকহ।

‎(৩০ সেপ্টেম্বর) বুধবার দুপুরে ঢাকা সরকারী আলিয়া মাদরাসার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


‎নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, আগামীর ভোট হবে দিনের বেলায়, রাতের আঁধারে নয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর যে সুযোগ এসেছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews