February 11, 2026, 6:28 am
Title :
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ জমিয়তের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ শহীদ হাদি হত্যাকারীদের বিচারেরদাবিতে নগরীতে পদযাত্রা সিলেটে জমিয়তের যৌথসভা : সিলেট-৫ আসনে খেজুর গাছে ভোট দেওয়ার আহ্বান ভারতকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি :

আন্তর্জাতিক জলসীমায় গাজা-মুখী নৌবহরকে ইসরাইলি সেনাদের ঘেরাও

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, October 3, 2025

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক জলসীমায় যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ঘিরে ফেলেছে ইসরাইলি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার রাতের ঘটনায় বহরের তিনটি প্রধান জাহাজ আলমা, আদারা এবং সিরিয়াস ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রণে চলে গেছে।

ফ্লোটিলার আয়োজকরা জানাচ্ছেন, জাহাজগুলোতে সকল নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেছে। আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে এটিকে ‘সাইবার হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, আদারা জাহাজে থাকা অধিকারকর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে। তবে তারা স্বেচ্ছায় এমন করেছেন নাকি বাধ্য হয়েছেন, তা স্পষ্ট নয়।

সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “জাহাজগুলোকে অবৈধভাবে আটক করা হচ্ছে। ক্যামেরা বন্ধ, সামরিক বাহিনী জাহাজে উপস্থিত। আমরা সক্রিয়ভাবে চেষ্টা করছি অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে।”

ফ্লোটিলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে, যার মধ্যে রয়েছে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেটা এবং তার দল ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।

ফ্লোটিলার লক্ষ্য ছিল গাজায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া, যা মানবিক সংকটের মাঝে আন্তর্জাতিক নজর কাড়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews