November 3, 2026, 4:16 am
Title :
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ পাওয়ায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা সিলেটে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি-কে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ফুলেল শুভেচ্ছা অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না : মাওলানা  আফেন্দি গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা বিষয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ী জাকিরের ওপর হামলা শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি কওমি মাদরাসায় শিশু নির্যাতন ও অনিয়মে ‘জিরো টলারেন্স’ নীতির দাবি দক্ষিণ সুরমা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন রুহুল আমীন নগরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি র মোহনগঞ্জ উপজেলা সভাপতি নির্বাচিত সিলেট থেকে সোহরাওয়ার্দী: ইসলাহের পথে সফরনামা-১

জার্মানিতে গাজার যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 29, 2025

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে জার্মানির রাজধানী বার্লিনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। “টুগেদার ফর গাজা” নামে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার মানুষ। হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা শহরের টাউন হল থেকে মিছিল শুরু করে ভিক্টোরি কলাম স্মৃতিস্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হন।

আয়োজকরা জানান, বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ উপস্থিত ছিলেন। তবে পুলিশ অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৬০ হাজার বলে জানায়। শৃঙ্খলা রক্ষায় সেখানে প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন ছিল।

সমাবেশ থেকে জার্মান সরকারের কাছে ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয়।

শুধু জার্মানি নয়, ইতালিতেও ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। রোম, মিলান, নেপলস থেকে শুরু করে ফ্লোরেন্স, পিসা ও বারি পর্যন্ত ছড়িয়ে পড়ে এসব আন্দোলন। তুরিনে এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে কয়েকজন আহত হন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews