November 13, 2026, 12:15 am
Title :
ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগের সাবেক ইনচার্জ ডাঃ মকবুল হোসেনের ইন্তেকাল, শোক প্রকাশ গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ১৪,১৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন —— সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মৌমি সিলেটবাসীর গর্ব— বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ সিলেট খাদিমুল কুরআন পরিষদের ৮১ সদস্যের শুরা ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ!

কওমি মাদরাসার ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, December 7, 2025

কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজি) হতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ রবিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

আসিফ নজরুল লিখেছেন, ‘এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল।

আইন মন্ত্রণালয় এ সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আজ থেকে কওমী মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews