May 20, 2026, 12:51 pm

আওয়ামী লীগের পতনের পর ছাত্রলীগ নেতা আইমানকে প্রাণনাশের হুমকি!

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, March 11, 2025

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের পতনের পর পূর্ব বিরোধকে কেন্দ্র করে সিলেট নগরীতে ছাত্রলীগ নেতা আইমান আহমদ চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কথিত ‘মাহী গ্রুপ’ এর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছে।

ভুক্তভোগীর পরিবারের মা হালিমা বেগম চৌধুরীর দাবি, সাম্প্রতিক সময়ে আইমান আহমদ চৌধুরীকে লক্ষ্য করে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। এছাড়াও নানান সময়ে, আইমানের খুঁজে মাহী গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা বাড়িতে হামলা ও ভাংচুর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইমান আহমদ চৌধুরী একজন সাধারণ ও শান্ত স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তার রাজনৈতিক কর্মকাণ্ডও জনসেবামূলক বলে দাবি করা হয়। তবে সম্প্রতি তাকে কেন্দ্র করে চাঁদা দাবি ও ভয়ভীতি তথা প্রাণনাশের হুমকি প্রদর্শনের অভিযোগও উঠেছে।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, আহমদ শাহরিয়ার চৌধুরী মাহী ও কাওসার আহমেদের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে বলে তারা দাবি করেন। পরিবারের সদস্যরা জানান, এই পরিস্থিতিতে তারা দিনদিন চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছেন।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। বর্তমানে তারা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।
অন্যদিকে, অভিযুক্ত আহমদ শাহরিয়ার চৌধুরী মাহী ও কাওসার আহমেদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews