October 1, 2026, 3:04 am
Title :
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন

শিক্ষা ক্ষেত্রে মোহাম্মদ মকন মিয়ার অবদান এ অঞ্চলের মানুষ চিরদিন স্মরণ করবে-এম এ মালেক এমপি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, July 28, 2026

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক বলেছেন- সিলেট তথা দক্ষিণ সুরমার শিক্ষার অগ্রপ্রসারে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করে মোহাম্মদ মকন মিয়া যে অবদান রেখে গেছেন তা এ অঞ্চলের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- পড়াশোনায় মনযোগী হওয়ার পাশাপাশি কারিগরি, কর্মমুখী, আধুনিক শিক্ষা ও খেলাধূলার প্রতিও গুরুত্ব দিতে হবে। এছাড়া এ শিক্ষা প্রতিষ্ঠানের ৬তলা ভবন সম্প্রাসারণ ও কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে আশ্বাস দেন।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন- দক্ষিণ সুরমা সব সময় অবহেলিত ও অনেক ইস্যুতে আমরা পিছিয়ে আছি। আমার আসনের ৩টি উপজেলায় স্টেডিয়ামের কাজ শুরু হয়ে গেছে। এখন বালাগঞ্জ উপজেলায় মিনি স্টেডিয়ামের কাজ চলছে। আমরা উন্নয়ন করতে চাই। এ জন্য সম্মিলিতভাবে কাজ করে যেতে চাই। নির্বাচনী ৩১ দফার ইশতেহার কর্মসূচীর বাস্তবায়ন তুলে ধরে বলেন- ফ্যামেলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া শুরু করেছি। আপনাদের দাবীগুলোও পুরণের জন্য এ স্কুলে আমি আবার আসব। দক্ষিণ সুরমা রাস্তাঘাটের বেহাল অবস্থার ২/৩ বছরের মধ্যে সমাধান করার আশ্বাসও দেন তিনি।
আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের শরীর চর্চা বিষয়ক শিক্ষক মো. আব্দুল মতিন চৌধুরী ও ৯ম শ্রেণির শিক্ষার্থী শাহিদুর রহমান আমান।
মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো. ফয়জুল হক চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক সুহেল আহমদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. শহীদুর রব, স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও শিক্ষানুরাগী কাজী রুকনোজ্জামান রুকন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মো. সাহাব উদ্দিন ও ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি আব্দুল লতিফ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, অভিভাবক সদস্য জাবেদ আহমদ জুনেদ, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান, বিএনপি নেতা ইলিয়াস হোসেন, সাবেক কমিটির সদস্য দুলাল আহমদ, প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক সৈয়দ সফওয়ান শহীর, রুমা তালুকদার, মুহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ আছাদুজ্জামান আছাদ, মো. আব্দুল মতিন চৌধুরী, মো. সামছুল হোসেন, রেহানা পারভীন মুক্তা, মো. কামরুজ্জামান, সহকারী শিক্ষক হেলেনা আক্তার, খালেদা বেগম লাকী, লিটন সেন, সহকারী শিক্ষক (খন্ডকালিন) শাওন আহমদ ও শাখাওয়াত হোসেন আকন্দ, অফিস সহকারি মিজানুর রশিদ ও কম্পিউটার ডেমোনেষ্টেটর জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী তাওহিদুর রহমান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয় বিদ্যালয় ও কলেজ মাঠে। স্কুল পর্যায়ে খেলায় ছাত্র বড় গ্রæপ- ফুটবল, কাবাডি, ভলিবল, হাইজাম্প, লংজাম্ম, ১০০ মিটার দৌড় ও ৪০০ মিটার দৌঁড়। ছাত্র ছোট গ্রæপে ফুটবল, কাবাডি, ভলিবল, হাইজাম্প, লংজাম্ম, ১০০ মিটার দৌঁড় ও ২০০ মিটার দৌঁড় এবং ছাত্রীদের বড় গ্রæপে সুইসুতা, বালিশ বদল, ভারসাম্য দৌঁড়, পুকুরপাড়ে, চেয়ার সেটিং ও ভারসাম্য দৌঁড় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ছেলেদের গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও ফুটবল খেলা এবং মেয়েদের স্মৃতি পরীক্ষা, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, মিউজিক্যাল পিলো খেলা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews