October 18, 2026, 4:29 am
Title :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের শুভেচ্ছা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল পেলেন ডা. আলমাহির ফেরদৌস ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ কানাইঘাটের যুবকের লাশ উদ্ধার ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে সিলেটে যে কারনে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি দুর্গাপূজা উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সিলেটে জিডিএফ’র প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খানের ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 27, 2026

ডেস্ক রিপোর্ট

:

দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে তরুণ উদ্যোক্তা নির্বাচন করে তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। প্রাথমিকভাবে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত ‘মিট দ্য গভর্নর’ অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর।

মোস্তাকুর রহমান বলেন, প্রত্যেক উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করা হবে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। এর ৫০ শতাংশ থাকবে অনুদান এবং বাকি ৫০ শতাংশ ঋণ হিসেবে দেওয়া হবে।

তিনি বলেন, তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত কাঠামোর তুলনায় ঋণের পরিমাণও কম রাখা হবে। উদ্যোক্তার ধরন অনুযায়ী ঋণের সুদের হার নির্ধারণ করা হবে।

গভর্নর জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের ৪ শতাংশ, নারী উদ্যোক্তাদের ৫ শতাংশ এবং নতুন উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews