August 31, 2026, 12:14 pm
Title :
বি-বাড়ীয়া গিয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এনসিপির নেতারা ৬ মাসে দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রচারপত্র বিতরণ টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু প্রতিবন্ধী পরিবারকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার সিলেটের কারাগার হচ্ছে পার্ক, হাসান মার্কেট অত্যাধুনিক ১২ই রবিউল আউয়াল আজ নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এহসানুল মাহবুব জুবায়ের: বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬ মাসে দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, August 30, 2026

ডেস্ক রিপোর্ট

:সেপ্টেম্বর থেকে ৬ মাসে মালয়েশিয়া দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে উনি (হাইকমিশনার) জানিয়েছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টোটাল তো ২ লাখ যাবে তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়া নেবে।’

তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি জনশক্তি রয়েছে এবং সেখানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews